সারা দেশের সাথে মালদা জেলাতেও বুধবার একগুচ্ছ দাবী দাওয়া নিয়ে দুই দিনের ধর্মঘটে সামিল হল মালদা জেলার ব্যাঙ্ক কর্মচারীরা। বুধবার থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দুই দিনের এই ধর্মঘটে শামিল হন অফিসার থেকে সাধারণ কর্মী এবং এটিএম কর্মীরাও। ফলে এদিন থেকে চরম সমস্যায় পড়তে চলেছে আমজনতা।
বুধবার সকাল থেকেই স্টেট ব্যাংকের মূল শাখার সামনে নিজেদের দাবি নিয়ে চলতে থাকে শ্লোগান।
এই বিষয়ে ধর্মঘটে শামিল এক ব্যাঙ্ক কর্মী জানান, তারা বিভিন্ন দাবী দাওয়া নিয়ে দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘটে শামিল হয়েছেন। তাদের দাবীগুলি ব্যাঙ্ক লোকসানে চলছে বলে কেন্দ্র সরকার তা মানতে নারাজ, কিন্তু বাস্তবে যদি দেখা যায় নীরব মোদী, বিজয় মালিয়া সহ এমন বেশ কিছু ব্যক্তি রয়েছেন যারা ব্যাঙ্কের টাকা মেরে পালিয়ে যাচ্ছে। কিন্তু সরকার এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। উল্টে ব্যাঙ্ক কর্মচারীদের কাছ থেকে সেই ঘাটতি পুরন করছে সরকার। যার বিরুদ্ধে এদিন তারা এই ধর্মঘটে শামিল হয়েছেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/sh-Y-sLJ_kQ